নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় রোববার দুপুরে লিংক টেক্স স্পোর্ট ওয়্যারি লিমিটেড নামের একটি পোশাক তৈরী কারখানার কয়েকজন শ্রমিককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় দোষি কর্মকতার্কে কারখানা থেকে বহিস্কারের দাবী করেছেন শ্রমিকরা। এসময় কারখানা কর্তর্ৃপক্ষ বিনা কারণে ৭০জন ছাটাইকৃত শ্রমিককে চাকুরিতে বহাল করার দাবী করেন।
পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ জানান, মৌচাকের নিশ্চিন্তপুর এলাকার লিংক টেক্স স্পোর্টস ওয়্যার লিমিটেড কারখানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ ভুল হওয়ার অভিযোগ এনে কারখানার আয়রণ সুপার ভাইজার সোহাগ মিয়া, আয়রন সহকারী ইমরান হোসেন ও আয়রন হেলপার ইনামুল হোসেনকে কারখানার নিরাপত্তাকর্মীদের কক্ষের পিছনে নিয়ে লোহার পাইপ দিয়ে বেধরক মারধর করেন কারখানার কোয়ালিটি ম্যানেজার মহসিনউজ্জামান। এতে ওই তিনজন শ্রমিক আহত হয়। মারধরের পর আহত তিনজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে বাসায় চলে যায়। শনিবার শ্রমিকরা প্রতিদিনের মত কাজ করতে কারখানায় যায়। এসময় তিন শ্রমিককে মারধরের খবর কারখানার শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এ খবর জেনে শ্রমিকরা রোববার শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর মুল ফটকের সামনে অবস্থাণ নেয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা অভিযুক্ত কারখানার কোয়ালিটি ম্যানেজার মহসিনউজ্জামানের অপসারন এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ঘটনাস্থালে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
বিকেলে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ অভিযুক্ত কোয়ালিটি ম্যানেজার মহসিন উজ্জামানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়। এতেও শ্রমিকরা শান্ত না হয়ে কারখানার ম্যানেজার এডমিন মুক্তার হোসেন এবং এইচ আর এডমিন কামরুজ্জামানেরও অপসারণ দাবি করেন। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানা একদিনের ছুটি ঘোষনা করলে শ্রমিকরা কর্মসুচী অব্যাহত রেখে বাসায় চলে যায়।
কারখানার শ্রমিক আবু তাহের,আতিকুর,শাহিন,নুুপুর, রানী,শান্তা,রোজিনা বলেন,বিনা কারনে কারখানার তিন শ্রমিককে মারধর করেছে। মাঝে মধ্যে সামান্য ভুল হলে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করা হয়। এর আগে বিনা কারণে কারখানার ৭০ জন শ্রমিককে ছাটাই করা হয়। কারখানার তিন শ্রমিককে মারধর এবং অভিযুক্ত কর্মকর্তার অপসারনের দাবিতে আমরা কারখানায় কর্মবিরিতি পালন করছি।
কারখানা এডমিন ম্যানেজার মুক্তার উজ্জামান বলেন, সকাল থেকে শ্রমিকরা কারখানায় ৩ জন শ্রমিককে মারধরের ঘটনায় কর্মবিরিত পালন করছে। পরে বিকেলে শ্রমিকদের দাবিতে কোয়ালিটি ম্যানেজার মহসিন উজ্জামানকে চাকরি থেকে অব্যাহতি দিলেও শ্রমিকরা তাদের কর্মসুচী বহাল রাখে। পরে পরিস্থিতি শান্ত রাখতে কারখানা একদিনের জন্য ছুটি ঘোষনা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জুনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে কারখানায় এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। কিন্ত শ্রমিকরা শান্ত না হয়ে অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি করে। পরে বিকেলে অভিযুক্ত কোয়ালিটি ম্যানেজারকে অব্যাহতি দিলেও শ্রমিকরা তাদের কর্মসুচী বহাল রাখে। পরে কারখানা ছুটি ঘোষনা করলে শ্রমিকরা বাড়ী চলে যায়।
projonmo21.com Popular bangla online newsportal