সর্বশেষ :
;
Home / আইন আদালত / মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২ 

মেহেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ২ 

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি চৌকস দল।

বুধবার রাতে উপজেলার চেংগাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,চেংগাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন(৩২) ও মোঃ মহব্বত আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম(২২)।

 

র‌্যাব জানায়, সিরাজগঞ্জের র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম)এর নির্দেশনায় উপজেলার চেংগাড়া গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের নিকট থেকে ৪৮০ গ্রাম গাঁজা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৪ হাজার ২’শ টাকা জব্দ করা হয়েছে।

 

র‌্যাব আরও জানায়,মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য মাদকসেবীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;