নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকা থেকে বুধবার রাতে যৌথ বাহিনীর সদস্যরা বিএনপির নেতা সাইফুল ইসলামকে (৫০) আটক করেছেন। এ বিএনপির নেতা সাইফুল ইসলাম কালিয়াকৈর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন। বৃহস্পতিবার সকালে এ বিএনপির নেতা সাইফুল ইসলামকে কালিয়াকৈর থানায় সোর্পদ করে যৌথ বাহিনীর সদস্যরা।
পুলিশ ও বিএপির দলীয় নেতাকর্মীরা জানান, বুধবার গভীর রাতে যৌথ বাহিনীর একদল সদস্য সাইফুলের লতিফপুর বাসায় অভিযান চালান। এসময় যৌথবাহিনীর সদস্যরা সাইফুলকে আটক করে গাড়ীতে রাখেন। এসময় যৌথ বাহিনীর সদস্যরা তার বাসায় তল্লাসী করে কোন কিছু পায় নাই বলে পুলিশের এক কর্মকর্তা জানান।
এ বিএনপির নেতা সাইফুলকে কি কারণে আটক করা হয়েছে তার কারণ জানা যায়নি। আটক সাইফুল ইসলামকে থানা হাজত খানায় রাখা হয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ মোযায়ের বলেন, যৌথবাহিনীর সদস্যরা সাইফুলকে আটক করে থানায় দিয়ে গেছেন। তবে কি কারণে আটক করেছেন তা এখনো যৌথ বাহিনীর পক্ষে জানানো হয়নি। যৌথ বাহিনীর পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলে আইনগত ব্যব¯’া নেওয়া হবে।

৮ জুয়ারী গ্রেপ্তার অপর দিবে উপজেলার পৌরসভার কালামপুর এলাকার থেকে বুধবার রাতে পুলিশ মাসুদ রানার বসত বাড়ির পাশে ফাকা জায়গায় জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো,কালিয়াকৈরের চান্দরা এলাকার হাবিব উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৫),একই উপজেলার নিশিন্দা হাটি এলাকার বশির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৩), একই উপজেলার চান্দরা এলাকার আফাজ উদ্দিনের ছেলে হাসেম আলী (৩৮),একই উপজেলার কালামপুর এলাকার ফজর আলীর ছেলে জসিম উদ্দিন (৩৮), একই উপজেলার কালামপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩২), ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার দেউলী এলাকার সন্ন্যাসী করাতি মিয়ার ছেলে গৌরধন করাতি (৫৫),নাটোরের রুদাসপুর থানার খামার পাতুরিয়া এলাকার কামাল হোসেন(৪৫),সিরাজগঞ্জ হরিপুর থানার কালিয়া এলাকার সোলায়মান শেখ এর ছেলে আমিনুল ইসলাম(৪৫)। পুলিশ জানায়,কালিয়াকৈরের কালামপুর এলাকার মাসুদের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় বুধবার রাতে একদল জুয়ারী জুয়া খেলছিল। পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালান। এসময় জুয়ার আসর থেকে ৮ জুয়ারীকে ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন,গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal