সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্ধশত শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্ধশত শিক্ষার্থী

 

 

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও

 

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থায় অনেককে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। শিক্ষার্থীরা সেই খাবার খাওয়ার কিছু সময় পর থেকেই পেটব্যথা, বমি, বমি ভাব এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। প্রথমে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে একে একে প্রায় ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

 

 

অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া (Food Poisoning) কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে এমনটি ঘটে থাকতে পারে।

 

 

ঘটনার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার পুতুল চন্দ্র রায় জানান, শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছেন। তিনি আরও বলেন, “আমরা এ বিষয়ে তদন্ত করে সঠিকতা বের করব, ঠিক কী কারণে এমনটি ঘটেছে এবং খাবারে কোনো ত্রুটি ছিল কি না।” প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;