হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত দুইজন। হামলায় আহত রফিকুল ইসলাম ও ও সজীব মাহমুদ নামের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপুতি বাজার নামক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, একই ইউনিয়নের পশ্চিম বালা গ্রাম এলাকার মতিচুর রহমানের ছেলে ভ্যান চালক সজীব ভ্যানে করে বাঁশ নিয়ে যাওয়ার সময় সজিব মাহমুদের রাস্তার পাশের জমিতে লাগানো গাছ নষ্ট করার কারন জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এলাকাবাসী তা সমাধান করে দিলে সবাই চলে যায়। পরে সন্ধ্যায় ভ্যান চালক সজিব সঙ্ঘবদ্ধ হয়ে ৩০ জন লোক নিয়ে এসে বালাগ্রাম চৌপতি বাজারে সজীব মাহমুদের ভেটিনারি মেডিসিন ও গরুর খাদ্যের দোকানে হামলা ও ভাঙচুর করে প্রায় লক্ষাধীক টাকার মালামাল, টাকা সহ লুটপাট করে নিয়ে যায় । আর এ হামলায় বাদা দিতে গেলে পূর্ব বালা গ্রাম এলাকার মনসার আলীর ছেলে রফিকুল ইসলাম সহ রফিকুল ইসলামের ছেলে সজিব মাহমুদ গুরুতর জখম সহ আহত হন।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম মন্ডল জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।এবং আহতদের উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এতে ২ জন আহত হয়েছে।তবে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal