সর্বশেষ :
;
Home / সারাদেশ / শামা ওবায়েদের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় বিএনপির আনন্দ মিছিল 

শামা ওবায়েদের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় বিএনপির আনন্দ মিছিল 

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় সালথা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সালথা উপজেলা পরিষদের চত্বর থেকে একটি মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন খান, এ্যাড: জাহিদুর রহমান লাভলু, যুগ্ম সাধারণ শাহিনুর রহমান, উপজেলা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, আব্দুল রব, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বর, সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ফরিদুর রহমান ফরিদ, দাউদ ইব্রাহীম, হায়াত আলী, খোকন, শহিদুল, মাসুদ, লায়েক হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, রাকিব হোসেন, রাজিব হোসেন, পিয়াস মাতুব্বর, হৃদয়, শাকিল প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;