নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রেললাইন মাটিকাটা বংশীপাড়া রেলব্রীজ এলাকা থেকে শুক্রবার সকালে ট্রেনে কাটা অজ্ঞাতনামা(৪০) নারীর মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ।তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি ।ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের যে কোন সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হতে পারে ।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।নিহতের পড়নে ছিলো হলুদ পেটিকোট ও প্রিন্টের ম্যাক্সি ।
স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ সূত্র জানায় শুক্রবার ভোরে মাটিকাটা বংশীপাড়া এলাকার রেলব্রীজের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী পরে খবর পেয়ে সকাল ৮ দিকে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে ।নিহতের পরিচয় এখনো সনাক্ত হয়নি ।পুলিশের ধারনা বৃহস্পতিবার রাতের যে কোন সময় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হতে পারে নিহতের গলা পা বিচ্ছিন্ন রয়েছে দেহ থেকে
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
projonmo21.com Popular bangla online newsportal