সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

জলঢাকায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী,প্রতিনিধি

 

জানতে হবে সুস্থ জীবনের জন্য এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কৈশোরকালীন স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী (এইচপিভি) টিকার ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য বিভাগের উদ্দ্যোগে ও গাভী,পাথ,

ইউনিসেপ,বিশ্ব স্বাস্থ্য সংস্থা”র যৌথ সহযোগিতায় আয়োজিত জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী (এইচপিভি) টিকার ক্যাম্পেইন ও এ্যাডভোকেসি সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের মোঃ কামরুল হোসাইন,সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবির প্রমুখ।

সভায় বক্তারা জরায়ুমুখ ক্যানসারের বিভিন্ন দিক ও প্রতিরোধে করনীয় সহ (এইচপিভি) টিকার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।এবং সকল কিশোরীদের এই টিকা রেজিষ্ট্রেশনের মাধ্যমে গ্রহনের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!