নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাঙচুর চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক
করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর)
বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে থেকে
তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম
উদ্দিন। আটকৃতরা হলেন, সজিব(২২),আলাউদ্দিন(২০), মঞ্জু (৩১),সম্রাট (২২),মোশাররফ হোসেন (২০),
শাকিল (২৩),হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। তাদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করে যৌথ
বাহিনী।
পুলিশ জানাযায় সোমবার দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিপিন বিল,নাইট
বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ
করে। পরে তারা আমবাগে অবস্থিত পি.এন. কম্পোজিট লিমিটেড কারখানার সামনে গিয়ে ভাংচুর
চালায়। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানার মূল ফটক ও বিল্ডিং এর গ্লাস ভাংচুর করে। খবর পেয়ে শিল্প
পুলিশ,মেট্রো পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি
স্বাভাবিক করে। এসময় ভাঙচুর করার অভিযোগ ৮ জনকে আটক করা হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানাযায় তাদের টিপিন বিল,নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধিও
দাবিতে গত দুইদিন ধরে আন্দোলন করছে। তাদের আন্দোলনের মুখে কোনাবাড়ী আমবাগ আঞ্চলিক সড়কে
যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার মো.মনোয়ার হোসেন বলেন,বিজিএমই
ঘোষিত শ্রমিকদের যে দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। তারপরও কেন তারা আন্দোলন করছে বুজতে
পারছিনা ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, আটককৃতদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
projonmo21.com Popular bangla online newsportal