সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে পুকুরে ডুবে মামা ভাগিনার মৃত্যু

কালিয়াকৈরে পুকুরে ডুবে মামা ভাগিনার মৃত্যু

 

দেলোয়ার সিকদার।

প্রতিনিধি,কালিয়াকৈর,(গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিশু তানজিম(৮) উপজেলার টান গাবতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে অপর শিশু বায়েজিদ(৮)একই উপজেলার কান্দাপাড়া গ্রামের মনিরের ছেলে।প্রত্যক্ষদর্শী আলমাছ হোসেন ও স্থানীয় ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম জানান,শিশু বাইজিদ কান্দাপাড়া হতে মায়ের সাথে টানগাবতলী নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে।শনিবার (১জুন) সকাল ৯ টার দিকে তানজিম ও বাইজিদ বাড়ির উঠানে খেলছিল,খেলার ছলে সবার অগোচরে পাশের পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়।স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে থাকেন।অনেক খোঁজাখুঁজির পর বেলা বারোটার দিকে শিশু তানজিম ও বায়েজিদের নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।সাথে সাথে তাদেরকে কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুপুর ২ টার দিকে শিশু দুটির মরদেহ টান গাবতলী এলাকায় নিয়ে গেলে স্বজনদের আর্তচিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে। মুহূর্তের মধ্যেই চঞ্চল শিশুর দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!