হাসানুজ্জামান সিদ্দিক, নীলফামারী প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হিসাবে শপত নিলেন ফার্মাসিস্ট সরকার ফারহানা আকতার সুমি ।
মঙ্গলবার ২৮শে মে সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত শপত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জাকির হোসেন রংপুর বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নব নির্বাচিত জন প্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি তার সফর সঙ্গীদের সামনে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য।পরিশেষে তিনি আরও বলেন ডোমার উপজেলাবাসী শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ঞ্জাপন করেন।
projonmo21.com Popular bangla online newsportal