সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের সংসদ উপনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও কুলখানির আয়োজন করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদ ভবনের এল ডি হল চত্বরে এই অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি ও কনিষ্ট পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর বাদ আসর ঢাকার জাতীয় সংসদ ভবনের এল ডি হল চত্বরে এ কুলখানির আয়োজন করা হয়েছে। কুলখানিতে রাজনৈতিক ব্যক্তিরা, সমাজের বিশিষ্টজন, নানা শ্রেণী-পেশার মানুষসহ স্বজনরা অংশ নেবেন।
এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এর আগে গত রোববার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
projonmo21.com Popular bangla online newsportal