কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মো. চাঁন মিয়ার ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বালীগাঁও গ্রামের মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রথমে পরিবারের স্বজনরা ও শুভাকাঙ্খীরা মিলে মরহুমের কবর জিয়ারত করেন। পরে বাড়িতে আত্মীয়স্বজন, মুসল্লি, স্থানীয়রা তাঁর মিলাদ মাহফিলে শরিক হন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম চাঁন মিয়া চাঁদ বিল্ডার্সের প্রোপ্রাইটর মো. আনোয়ার হোসেনের পিতা।
projonmo21.com Popular bangla online newsportal