সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হলেন ওয়াদুদ মাতুব্বর

সালথায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হলেন ওয়াদুদ মাতুব্বর

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথায় বিপুল ভোটের ব্যবধানে আবারও বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ওয়াদুদ মাতুব্বর। এর ফলে পরপর দুইবার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। ওয়াদুদ মাতুব্বর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

মঙ্গলবার (২১ মে) রাত ১০টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোটরসাকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৫ ভোট। যদিও নির্বাচনের মাত্র একদিন আগে ওয়াহিদুজ্জামান সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

 

অন্যদিকে ১৬ হাজার ৪১০ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ফরিদপুর জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য মো. শওকত হোসেন মুকুল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রার্থী সাবেক সালথা উপজেলার টানা দুইবারের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর চশমা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৪ ভোট।

এছাড়া সালথা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৬৯ ভোট, তরুণ সমাজসেবক মো. মোশাররফ হোসেন বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮১৫ ভোট, মো. ওয়াজেদ সেক মাইক প্রতীকে পেয়েছেন ৭৭৫ ভোট ও সালথা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০৪ ভোট। যদিও নির্বাচনের মাত্র একদিন আগে মো. শওকত হোসেন মুকুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আমিন খন্দকার।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা খানম ফুটবল প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. শিরি বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৫৩ ভোট। এছাড়াও ফারজানা ইয়াসমিন প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৯১ ভোট ও সোহেলী বেগম হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮৩৩ ভোট।

 

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সালথা উপজেলার ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ভোট চলাকালীন সালথা উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোর্শেদ আলম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, সালথা থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান।

 

এছাড়া পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল চোখে পড়ার মতো।

 

যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি ছিল কম।

 

সালথা উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ১ শত ৪৮ টি, এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭৪ হাজার ৪ শত ৪৪ টি ও নারী ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৭ শত ৪ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!