সর্বশেষ :
Home / সারাদেশ / দেশের গন্ডি পেড়িয়ে মালয়েশিয়াতে কুষ্টিয়ার কামারুলের ট্রাকে চড়ার আহবান

দেশের গন্ডি পেড়িয়ে মালয়েশিয়াতে কুষ্টিয়ার কামারুলের ট্রাকে চড়ার আহবান

 

 

জাহাঙ্গীর আলম সবুজ, মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত বিন্তাংয়ে বাংলাদেশের কুষ্টিয়া জেলাধীন মিরপুর-ভেড়ামারা-২ আসনের নাগরিক, মালয়েশিয়া প্রবাসীগণ আয়োজিত নির্বাচনী ক্যাম্পেইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের রাধুনি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ইংরেজি বছরের ৭ই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই উপলক্ষ্যে নির্বাচনে ব্যাপক সমর্থন জানিয়ে কুষ্টিয়া-২ (ভেড়ামারা- মিরপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিনের জন্য ট্রাক মার্কা প্রতিকে ভোট প্রার্থনা করেছেন মালয়েশিয়া প্রবাসীরা।

অনুষ্ঠানে লাল মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আকুব্বার মাহমুদ, আবু বক্কর সিদ্দিক, আশরাফুজ্জামান, মাহাবুল ইসলাম, জামিরুল ইসলাম, নাসিরুল ইসলাম, তারিকুল ইসলাম, আজিজুল শেখ, মহর আলী, বশির আলী, মারফত আলী, নিজামুদ্দিন, সেলিম হোসেন, মুস্তাফিজুর, আরিফুল ইসলাম, ইজাল উদ্দিন, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, আকুল হোসেন, সোহেল রানা, আসলাম হোসেন, তপুসহ অনেকে। সর্বোপরি অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কামারুল আরেফিনকে ট্রাক মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত দেখার লক্ষ্যে আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ ভাবে দোয়া মাহফিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!