সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছিল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলা সদেরর সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
দুপুর থেকে সালথা উপজেলার ৮টি ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহকারে জনসভাস্থলে আসতে থাকেন। একপর্যায় বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় ঈগলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থলসহ আশপাশের পুরো এলাকা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
জনসভায় উপস্থিত নেতাকর্মী-সমর্থকদের কাছে ঈগল প্রতীক মাকার্য় ভোট চেয়ে জামাল হোসেন মিয়া বলেন, আপনারা আমার প্রিয় জনগণ। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবার জীবনভর মানুষের কল্যাণে কাজ করেছেন। এবং এখনো মানুষের সেবায় কাজ করছেন। জন্মের পর থেকে আমিও অসহায়-নির্যাতিত মানুষের সেবা করে আসছি। বিনিময় আপনাদের কাছে কিচ্ছু চাইনি। শুধুমাত্র ঈগল প্রতীকে একটি ভোট চাই। আপনারা আমাকে ভোট ভিক্ষা দিয়ে বিজয়ী করুক। আমি সারাজীবন আপনাদের সুখে-দু:খে পাশে থাকবো।
তিনি আরও বলেন, লাবু চৌধুরী মামা বাহিনী গঠন করে সালথা-নগরকান্দায় আমার নেতাকর্মীর উপর নির্যাতনের স্টীমরোলার চালিয়ে আসছে। মামা বাহিনীর অত্যাচার-নির্যাতনে অতিষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। আমি নির্বাচিত হলে মামা বাহিনী, সন্ত্রাস, মাদক, দুর্নীতি কিছুই থাকবে না। আজকের জনসভা প্রমাণ করে মানুষের মধ্যে কি পরিমাণ ক্ষোভ রয়েছে। জনসভায় লাখো মানুষ ঈগলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এসেছে। আশা করি আগামী ৭ তারিখে এসব জনগণ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে।
জামাল মিয়া বলেন, নির্বাচনে কারা বলে ভোট কাটতে চায়। আমি প্রিয় জনগনের উদ্দেশ্য বলি, কেউ যদি ভোট কাটতে আসে- আমি যদি হুমুক দেবার নাও পারি, আপনারা যার যা কিছু আছে তাই নিয়ে কেন্দ্রে ঝাপিয়ে পড়বেন। ভোটকেন্দ্র রক্ষা করবেন।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহিদুজ্জামান শাহিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আনোয়ার হোসেন মিয়া, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লেবু মোল্যা প্রমূখ।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য হন তার পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। এবারও তিনি এ আসনের নৌকার প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়াও বটগাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
projonmo21.com Popular bangla online newsportal