হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি
মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সাংসদ মেজর রানা মোঃ সোহেল (অবঃ)
বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মূলক হবে এই প্রত্যাশা করি। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যায় লাঙ্গল প্রতীকের সমর্থনে শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত নির্বাচনী প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তাকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জনগণের খেদমত করার জন্য উপজেলা বাসীর প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, ষড়যন্ত্র হচ্ছে। পেশী শক্তি প্রয়োগও চলছে। কিন্তু এই উপজেলার নাগরিকগন ৭ জানুয়ারীর নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবেন ইনশাআল্লাহ।
লাঙ্গল প্রতিকের নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী ও বর্তমান সাংসদ মেজর রানা মোঃ সোহেল অবঃ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক সাইদার রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জ্যাবল,সাধারন সম্পাদক জোনাব আলী, সহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শ্রমিক ঐক্য পরিষদের লাঙ্গল প্রতিকের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল সংগঠন কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
projonmo21.com Popular bangla online newsportal