সর্বশেষ :
;
Home / সারাদেশ / ফরিদপুর-২ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া

ফরিদপুর-২ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চান স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উপহার দিতে চান ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগের উদ্যোগে ও আটঘর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।

 

অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশনা দিয়েছেন। সেজন্য তিনি দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর আহ্বানে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি। একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।

 

অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া আরো বলেন, ফরিদপুর-২ আসনের জনগণ আগামী ৭ জানুয়ারী নির্বাচনে আমার প্রতিক ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়ী করবেন। নির্বাচিত হয়ে এই আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই ও আমি আপনাদের সেবক হয়ে হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া দোয়া করবেন।

 

আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মো. হাদিস মিয়ার সভাপতিত্বে সালথা উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফরের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মো. আনোয়ার হোসেন মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মো. ইশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বরুণ সরকার, আওয়ামী লীগ নেতা

শাহজাহান মোল্লা, সাহিদুল আলম শাহিদ, আক্কাস আলী মেম্বার আব্দুল কাইয়ুম মোল্যা, মো. ইউনুচ মোল্লা, ইব্রাহিম মাতুব্বর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;