মোঃ আসাদুজ্জামান নুর
গাজীপুরের কালীগঞ্জে রাথুরা ইকরা মডেল কিন্ডারগার্টেন স্কুলে ২৯ এপ্রিল ২০২৩ শনিবার সকাল ১১টায় ফয়েজোর রহমান খাঁন (ফুলু মিয়া) শিক্ষা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মকবুলুর রহমান খাঁন , সভাপতি বাঘুন উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ফাতেমা রহমান নীলা, সভাপতি বাঘুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। খন্দকার শামীম, প্রধানশিক্ষক সাওরাইদ উচ্চ বিদ্যালয়। জনাব আবদুল মান্নান, প্রধানশিক্ষক ফুলবাড়িয়া ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া স্কুল । সানাউল্লা খাঁন, সদস্য ইকরা মডেল কিন্ডারগার্টেন। মোতাহার হোসেন সেলিম, প্রধানশিক্ষক বাঘুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক বড়গাঁও ফুলকুঁড়ি একাডেমী। রবিউল আউয়াল, সভাপতি নলেজ স্টাডি একাডেমী। আবদুল কাদির, সহকারী শিক্ষক বাড়ৈগাঁও মহিলা দাখিল মাদ্রাসা। রফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ কাওসার হামিদ, সভাপতি ফয়েজোর রহমান খাঁন (ফুলু মিয়া) শিক্ষা বৃত্তি পরীক্ষা।
গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত এ ২০২২ বৃত্তি পরীক্ষায় ২৫ টি বিদ্যালয়ের ৯৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ৬ জন, সাধারণ গ্রেডে ৯জন এবং বিশেষ গ্রেডে ৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তি শিক্ষার্থীদের বই , সার্টিফিকেট এবং ১৫০০ টাকা করে প্রদান করা হয়। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত দের বই, সার্টিফিকেট এবং ১০০০ টাকা করে প্রদান করা হয়। বিশেষ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের বই, সার্টিফিকেট এবং ৫০০ টাকা করে প্রদান করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal