সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (রবিবার) গাজীপুর
জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল
অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয়
স্মৃতিসৌধে পুষ্পার্পণ, রচনা প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র
প্রদর্শন,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ইকবাল সিদ্দিকী কলেজের
শিক্ষক ও শিক্ষার্থীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
অর্পণ করে।


ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এন এস আদর্শ
বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ্#৩৯;ক্#৩৯; গ্রুপে বিভক্ত হয়ে #৩৯;মুক্তিযুদ্ধ ও
বঙ্গবন্ধ্#ু৩৯; এবং নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত ্#৩৯;খ্#৩৯; গ্রুপে বিভক্ত হয়ে ্#৩৯;মুক্তিযুদ্ধে ছাত্রদের
ভূমিক্#া৩৯; শিরোনামে  অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। #৩৯;গ্#৩৯; গ্রুপে ইকবাল সিদ্দিকী
কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়ে শহিদদের উদ্দেশ্যে খোলা চিঠি
লিখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে অর্পণ করে।


‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া, দ্বিতীয় স্থান অর্জন
করে একই শ্রেণির শিক্ষার্থী মাওয়া ফেরদৌস এবং তৃতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির
শিক্ষার্থী সোহা।
‘খ’ গ্রুপে দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা কবির প্রথম স্থান, দশম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ানা
আমিন স্বর্ণা দ্বিতীয় স্থান এবং  একই শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মিম তৃতীয় স্থান
অর্জন করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন সিনিয়র সহকারী শিক্ষক জনাব
শাহের বানু।
এছাড়াও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন শিলার সম্পাদনায় ‘অরুণোদয়’ নামে একটি দেয়াল
পত্রিকা প্রকাশিত হয়। দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং
বডির সভাপতি জনাব আব্দুর রহমান।
কচি-কাঁচা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক শাহের বানুর সভাপতিত্বে ও নবম শ্রেণির শিক্ষার্থী
তাসাউল ইসলাম রবিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার তাৎপর্য নিয়ে
আলোচনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রনধীর কুমার মন্ডল
ও কচি-কাঁচা একাডেমির জুনিয়র শিক্ষক মুন্নি আক্তার এবং শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য
রাখে নবম শ্রেণির শিক্ষার্থী ইলমা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী স্নেহা ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী
আব্দুল্লাহ আল ফারহান।
আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক
মাওলানা কেফায়েত উল্লাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!