সর্বশেষ :
Home / জাতীয় / রাজধানীর মালীবাগে বাস ট্রেনের সংঘর্ষ হতাহতের আশংকা

রাজধানীর মালীবাগে বাস ট্রেনের সংঘর্ষ হতাহতের আশংকা

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতিমধ্য়ে  ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ ‍শুরু করেছে।

বুধবার (২২ মার্চ) আনুমানিক রাত নয়টার দিকে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।

এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে এক কর্মকর্তা জানান, তারা দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছেন। তবে এটি তাদের থানার অন্তর্ভুক্ত কি না বলা যাচ্ছে না। দুর্ঘটনাস্থল দুই থেকে তিনটি থানার সংযোগস্থল। তবে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!