সর্বশেষ :
;
Home / জাতীয় / পুরান ঢাকায় ভবনে বিস্ফোরণ নিহত ১১

পুরান ঢাকায় ভবনে বিস্ফোরণ নিহত ১১

নিজস্ব প্রতিবেদকঃ

পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।অপরদিকে এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই ভবনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিন মনি শর্মা  জানান, “নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটে এখনো উদ্ধার কাজ চলছে।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সন্ধ্যায় বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, বিস্ফোরণের ঘটনায় আটজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

তিনি  আরো বলেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;