সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / দেওয়ান আইডিয়াল পিঠা উৎসব অনুষ্টিত

দেওয়ান আইডিয়াল পিঠা উৎসব অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:

গ্রামীন পিঠা ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে পরিচিত করতে দিন ব্যাপী পালিত হয়েছে কালিয়াকৈওে দেওয়ান আইডিয়াল স্কুলে দেশীয় পিঠা উৎসব।শুক্রবার(৩ ফেবং্রুয়ারী) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদুৎ এলাকায় দেওযান আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে ।

ঐদিন সকালে দেওয়ান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দেওয়ান সাইফ হাসান রাজিবের সভাপতিত্বে প্রথমে পিঠা উৎসব এর শুভ  উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাফ্প্পার মোল্লা স্বাধীন।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা, সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীরা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া র্কমীরা ও অভিভাবক বৃন্দ।

তবে দেশিয় পিঠায় ঝাল-টক পিঠাতে ছিল নানা রুচি উৎসবের ৬টি স্টলে প্রায় দুইশ’ পদের পিঠা নিয়ে হাজির হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পিঠাশিল্পীরা।

পিঠা উৎসবে আসা রুবিয়া আক্তার নামের দশম শ্রেনীর শিক্ষার্থী জানান আমরা অনেক দেশীয় পিঠা চিনি না এবং কি নামও জানিনা তবে এই পিঠা উৎসব মেলায় এসে অনেক পিঠা চিনতে পেরেছি ।তানিয়া নামের আরেক শিক্ষার্থী বলেন পিঠা উৎসবে এসে আমাদের অনেক ভালো লাগছে । হরেক রকম পিঠা খেয়েছি ।

অত্র প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান সাইফ হাসান রাজিব জানান বাংলার পিঠা উৎসব কে ধরে রাখতে প্রতিবছর আমরা পিঠা উৎসবের আয়োজন করে থাকি । এবার তার ব্যতিক্রম হয়নি । এই আয়োজনের মধ্যদিয়ে দেশীয় পিঠা গুলোকে চিনতে পারবে শিক্ষার্থীরা ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!