নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ৮ টার দিকে সারে পাঁচ কেজি হেরোইন সহ তিনজনকে আটক করেছে র্যাব- ১২ এর একটি দল।
আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশাল থানার মৃত মজিবুর রহমানের ছেলে সাকিবুর রহমান ও তার স্ত্রী সেলিনা বেগম (৩৩) ও নাঁওগা জেলার নিয়ামতপুর উপজেলার আদমপুর গ্রামের রাজিয়া বেগম (৩৭) ।
পরে শুক্রবার বিকেলে আটককৃত ব্যক্তিদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করেন র্যাব ১২ ।
থানার এজাহার সূত্রে জানা যায়।
রাজশাহী থেকে এপাসি মোটরসাইকেল যুগে হেরোইন পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১২ এর একটি দল টাঙ্গাইল যমুনা সেতু থেকে অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় এসে সন্দেহ বাজন হিসেবে মটর সাইকেলটির গতিরোধ করে র্যাব এসময় তারা পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের দেহ তল্যাশী করে তাদের কাছ থেকে সারে পাঁচ কেজি হেরোইন (যার বর্তমান মূল্য সারে পাঁচ কোটি টাকা) জব্দ করা হয়।
পরে আটককৃত ব্যক্তিদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার ইনচার্জ আকবর আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সারে পাঁচ কেজি হেরোইন সহ তাদের আটক করে র্যাব ।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়েছে ।আটককৃত ব্যক্তিদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
projonmo21.com Popular bangla online newsportal