সর্বশেষ :
;
Home / সারাদেশ / মাদক বিরোধী প্রতিবেদন করায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা আহত-২

মাদক বিরোধী প্রতিবেদন করায় সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা আহত-২

 

মোঃ আসাদুজ্জামান নুর, কালীগঞ্জ প্রতিনিধি:

 

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক সহ দুইজনকে মেরে করে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।অভিযোগ সুত্র জানা যায়, সাংবাদিক মোঃ শামিম শেখ (৩৫), পিতা- মোঃ আনর আলী শেখ, সাং- বড়গাঁও, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর, আমি একজন সাংবাদিক। আমি অনুমান ২০/২৫ দিন পূর্বে ডি নিউজ ২৪.কম এ মাদক এর বিরুদ্ধে অনুসন্ধানী মূলক একটি প্রতিবেদন করি। এরই সূত্র ধরিয়া বিবাদী ১। ফয়সাল (২৭), পিতা- সাফির উদ্দিন, ২। সিয়াম (২২), পিতা- সহিদুল্লাহ, ৩। তুষার (২৭), পিতা- লতিফ মাষ্টার, ৪। জাহাঙ্গীর ফরাজী (৪৫), পিতা- মৃত- তনু ফরাজী, ৫। তারেক ফরাজী (২৫), পিতা- জাহাঙ্গীর ফরাজী, ৬। আল-আমিন (২৭), পিতা- সোলমান হাজী, ৭। ওমর সানি (২২), পিতা- ফাইজুদ্দিন @ ফাজু, সর্ব সাং- বড়গাঁও, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুরগন আমার সাথে শত্রুতা করিয়া আসিতেছে। গত ৩১ জানুয়ারী রাত অনুমান ৮টায় বিবাদী ফয়সাল, সিয়াম ও তুষার মটর সাইকেল যোগে লাঠি সোঠা নিয়া আমার বাড়ীতে আসিয়া আমাকে খোজাখুজি করিতে থাকে। আমি বাড়ীতে না থাকায় বিবাদীগন আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়া চলিয়া যায়।

ইং- ০১/০২/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমি আমার বাড়ীর সামনে রাস্তায় দাড়াইয়া দাত ব্রাশ করার সময় বিবাদী ফয়সাল, সিয়াম ও তুষার মটর সাইকেল যোগে আসিয়া মটর সাইকেল হইতে নামিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে শুরু করে। আমি ইহার প্রতিবাদ করিলে বিবাদী সিয়াম আমাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমি প্রাণ ভয়ে ডাক চিৎকার করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন মটর সাইকেল রাখিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত ঘটনা অবগত হইয়া একই তারিখ দুপুর অনুমান দুপুর ১২ টায় মোক্তারপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বার বিবাদী জাহাঙ্গীর ফরাজী (৪৫), ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাটি মিমাংসা করিবে বলিয়া আমাকে ডাকিয়া ঘর হইতে বাহির করিয়া আনে। আমি ঘটনার বিষয়টি বিবাদী জাহাঙ্গীর ফরাজীকে অবগত করিতে থাকিলে তাহার প্ররোচনায় ও উচকানীতে উল্লেখিত সকল বিবাদীগন সহ ১০/১২ টি মটর সাইকেল যোগে অজ্ঞাত নামা ১৫/২০ জন বিবাদী দেশীয় অস্ত্র ছেন, লোহার রড ও লাঠি সোঠা নিয়া আসে এবং পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। বিবাদী তারেক ফরাজী এর হাতে থাকা ছেন দিয়া আমার ডান পায়ের টাকনুতে কোপ মারিয়া কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। বিবাদী সিয়াম এর হাতে থাকা ছেন দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া কোপ মারিলে আমি ডান হাত দিয়া প্রতিরোধ করিলে ডান ডাতের কুনুয়ের নিচে বাহুতে লাগিয়া কাটা রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হই। আমি মাটিতে লুটাইয়া পরিলে বিবাদী ফয়সাল, তুষার, আল-আমিন ও ইমনদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী বারি মারিয়া ছিলা ও নীলাফুলা জখম করে। আমাকে বিবাদীদের হাত হইতে রক্ষা করিতে আমার চাচা মো: জমশের আলী (৭২), পিতা- আবু সাইদ, সাং- বড়গাঁও, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর আগাইয়া আসিলে বিবাদী জাহাঙ্গীর ফরাজী এর হাতে থাকা বাঁশের লাঠি দিয়া আমার চাচার বাম পায়ের উরাতে স্বজোরে বারি মারিয়া নীলাফুলা জখম করে। আমার চাচা জমশের আলী মাটিতে পরিয়া গেলে উল্লেখিত সকল বিবাদীগন আমার চাচাকে এলোপাথারী মারপিট করিয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমরা প্রাণ ভয়ে ডাক চিৎকার করিলে আশ পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন আমাকে ও আমার চাচাকে পরবর্তীতে সুযোগ মত পাইলে জীবনে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। স্থানীয় লোকজন আমাকে ও আমার চাচা জমশের আলীকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার আমাদের ভর্তি করে এবং চিকিৎসা করে। যাহার রেজি নং- ৩২৭১/০৭, ৩২৭২/০৮, তারিখ- ০১/০২/২০২৩ ইং। বিবাদীগন অত্র এলাকার চিহ্নীত মাদক ব্যবসায়ী, খারাপ, উশৃঙ্খল, বদমেজাজী ও সন্ত্রাসী প্রকৃতির লোক বলে উল্লেখ করেন বিবাদী।

 

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, ঘটনাটি পরিদর্শনে ইন্সপেক্টর তদন্তকে পাঠিয়েছিলাম এবং আমি আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;