নিজস্ব প্রতিবেদক ঃ
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার (১ ফেংব্রুয়ারি) সকালে ভয়াবহ অগ্নিকান্ডে একটি আধাপাকা টিনসেট বাড়ির ৬ কক্ষ পুরে ছাই হয়েগেছে । উপজেলার পর্ূব চান্দরা বোডমিল এলাকার মাসুদ শিকদারের আধাপাকা টিনসেট বাসায় এই অগ্নিকান্ডের ঘটনাঘটে ।

স্থানীরা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সকাল ৮.৪৫ মিনিটের দিকে ঐ বাসার ভাড়াটিয়া নবাব মিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত পরে আসে পাশের আরো ৫ টি কক্ষে আগুনের লেলিহান শিখা মূর্হতে ছড়িয়ে পরলে স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দেয় ।এদিকে স্থানীয় লিজ ফ্যাসান নামক পোষাক তৈরি কারখানা থেকে পানি সরবারহ করে আগুন নিয়ত্রনে আনতে বর্যথ হলে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের দেন ঘন্টার চেষ্টায় ১০ টায় আগুন নিয়ত্রনে আনে । তবে হতাহতের ঘটনা ঘটেনি । এছাড়া অধিকাংশ ভাড়াটিয়া বিভিন্ন
কারখানায় র্কমরত থাকায় ৬ কক্ষে তালাবদ্ধ অবস্থায় থাকার কারনে মুল্যবান জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি । কালিয়াকৈর ফায়ার সার্ভিস র্কমর্কতা সাইফুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ত্রনে আসে এতে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে । প্রাথমিক ধারনা করা হচ্ছে ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত
projonmo21.com Popular bangla online newsportal