সর্বশেষ :
;
Home / সারাদেশ / সখীপুরে বনের জমিতে মাটি কাটায়  ভেকু জব্দ

সখীপুরে বনের জমিতে মাটি কাটায়  ভেকু জব্দ

 

সখীপুর( টাঙ্গাইল)প্রতিনিধি :

 

টাঙ্গাইলের সখীপুরে বনের জমিতে মাটি কাটায় অপরাধে একটি ভেকু জব্দ করেছ বন বিভাগ। বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাটি ব‍্যবসায়ী পালিয়ে যায়। সোমবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামার চালার পালের বাইদ থেকে ভেকু জব্দ করা হয়।

এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান, কচুয়া বিট কর্মকতা রতন চন্দ্র দাসসহ এমএম চালা ও কচুয়া বিটের কর্মরত বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান বলেন, ‘ বন সম্পদ সংরক্ষণ আইনে ওই ভেকু জব্দ করা হয়েছে। ভেকু মালিক ও মাটি ব‍্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;