সর্বশেষ :
;
Home / সারাদেশ / আওয়ামীলীগ জনগনের দলে পরিনিত হয়েছে- এমপি দুর্জয়

আওয়ামীলীগ জনগনের দলে পরিনিত হয়েছে- এমপি দুর্জয়

 

মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী সন্ত্রাসবাদের প্রতিবাদে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আজ শনিবার ( ২১ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ একেএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি। এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়াম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রাজা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগের উপদেষ্টা এ্যাড আবুল কাসেম, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সহ জেলা ও উপজেলার নেতাকর্মী বৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল কদ্দুস। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি দুর্জয় বলেন শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি উন্নয়নের এ সকল ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকমীদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;