নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি বলেছেন বাংলাদেশ সরকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে জানুয়ারির ১ তারিখে নতুন বই তুলে দিয়েছেন যা পৃথিবীর আর কোন দেশে কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্র্রপতি পারেনি।যে বছরের প্রথম দিন এতো গুলো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে।আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়েছি নগদ টাকা দিয়েও নতুন বই পাওয়া যায়নী। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এ সময় আপনাদের মাঝে নতুন বই বিতরণ করতে পেয়েছেন বলে। তিনি জনগণের সম্পদ লুটপাট করার চিন্তা করেন না।সেটা মানুষের কাজে লাগানোর চিন্তা করেন। আগে কি হয়েছে সেটা আপনারা জানেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর এরশাদ ও খালেদা জিয়া ২৯ বছর দেশ পরিচালনা করছেন।এই ২৯ বছরে কালিয়াকৈরে কি উন্নয়নের কাজ হয়েছে।সারা বাংলাদেশে কি হয়েছে হিসাব করেন।আর বঙ্গবন্ধুর আমলে সাড়ে তিন বছর ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার আমলে ১৯ বছরে কি কাজ হয়েছে হিসাব করেন তাহলে সব নিয়ে যাবে। তারা কখনো দেশের উন্নতি চাইনি তাদের কাছে গরিব ও এতিমের টাকাও নিরাপদ ছিল না। আমাদের এই ১৭ কোটি মানুষ ও মানুষের টাকা সম্পদ বিএনপি জামায়াতের কাছে নিরাপদ নয়।কিন্ত শেখ হাসিনার কাছে নিরাপদ। আর নিরাপদ বলেই রাস্তাঘাট দেশের উন্নয়ন আজ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিএনপির বলেছিলো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে আজান হবে না উলু ধনী হবে একথা সত্য না মিথ্যা ! দেখুন বাংলাদেশ সরকার দেশের প্রতিটি উপজেলায় জেলায় মডেল মসজিদসহ মাদ্রাসা ব্যাপক উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা । বিএনপি আরো বলেছেন নৌকায় ভোট দিলে এ দেশ ভারত হয়ে যাবে।এদেশ ভারত ভারত হয়নি বরং ভারতের চেয়ে আমরা ১৮ কি উপায়ে আমরা ভারতের চেয়ে উন্নত। তুমি আরো বলেন ডিসেম্বরের দশ তারিখে তারা দেশকে করতে চেয়েছিল তা পারেনি। বিএনপি জামাত তারা চায় দেশকে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল তৈরি করে সন্ত্রাসী কায়দায় দেশকে অচল করে দিতে। বিএনপি যদি জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করবে সন্ত্রাসী কায়েম করলে দেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে না প্রতিবাদ করবে।
কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সহযোগিতায় গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন
বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় এর সঞ্চালনায় উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোরাপাম্প এলাকায় চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরকার মোশারফ হোসেন জয়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, রফিকুল ইসলাম তুষার, মফিজুর রহমান লিটন, আইয়ুব মন্ডল,হারিছউজ্জামান খান, ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লা,সহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্কুলের শিক্ষার্থীরা সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।এসময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া একই দিনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল গুলোতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal