নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আউলিয়া খানার নালা ভরাট ও প্রতিবছর বর্ষা মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায ও কোন চাষাবাদ না হওয়ায় তা খনন করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার বিকালে আউলিয়া খানার নালা খনন করার দাবীতে
আউলিয়া খানার নালা খনন বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে মন্থেরডাঙ্গার নালার ব্রীজের উপর ঘন্টা ব্যাপী আয়োজিত মানব বন্ধন ও সমাবেশ খনন বাস্তবায়ন কমিটির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান গোলাম আজম এলিচ,সমাজকর্মী,নাগরিক সমাজের সভাপতি ডাঃ আনোযার হোসেন, জামায়াত নেতা জয়নাল আবেদীন,তরুন দলের সভাপতি ওমর ফারুক সাবু, কৃষক আওলাদ হোসেন,সংবাদকর্মী রাজা,প্রমুখ।
বক্তারা বলেন আউলিয়াখানার খাল ভরাট হওয়ায় ও জলবদ্ধতার সৃষ্টি হওয়ায় জমিতে চাষাবাদ করা যায় না ।তাই কৃষি নির্ভর এই এলাকার কৃষকদের বাচাতে হলে খালটি খনন করার দাবী জানান।
projonmo21.com Popular bangla online newsportal