সর্বশেষ :
Home / জাতীয় / ময়মন‌সিং‌হের মোস্তফার ৩১৭ কিলো‌মিটার পা‌য়ে হেঁটে বঙ্গবন্ধুর সমা‌ধি‌ জিয়ারত

ময়মন‌সিং‌হের মোস্তফার ৩১৭ কিলো‌মিটার পা‌য়ে হেঁটে বঙ্গবন্ধুর সমা‌ধি‌ জিয়ারত

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় শোকের মাসে তার কবর জিয়ারতের জন্য ছেলেকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে টুঙ্গিপাড়ায় এ‌সে‌ছেন ময়মন‌সিং‌হ জেলার ফুলপুর উপ‌জেলার ৭১ বছর বয়সী বৃদ্ধ মো. মোস্তফা।

শুক্রবার (১৯ আগস্ট) দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে পৌঁছান। এরপর কিছু সময় বিশ্রাম নি‌য়ে বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বে‌দি‌র সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে ফা‌তেহা পাঠ ও মোনাজাত ক‌রেন।

এ সময় তার ছে‌লে মো. ম‌নিরুজ্জামান তার স‌ঙ্গে ছি‌লেন। গত ৮ আগস্ট বিকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পা‌য়ে হেঁটে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র মো. মোস্তফা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরিধান করেননি। এমনকি খালি পায়ে বিয়েও করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষিত হলে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। এরপর থেকে তিনি জুতা পরিধান শুরু করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!