সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

কালীগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌরসভা ও সাতটি ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রো এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এই সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.সিরাজুল ইসলাম প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো.আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা কাজী মো.ইব্রাহীম, বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা হরমুজ আলীসহ বিভিন্ন ইউনিয়ন কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাগণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;