সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে  বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে১০লক্ষ টাকা ছিনতাই

কালিয়াকৈরে  বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে১০লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসাকে কুপিয়ে যখম করে দশ লক্ষক্ষটাকা ছিনতাই করেছে একদল ছিনতাইকারী।

সোমবার রাত সাড়ে ১১ টায় কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজার আন্দরমানি রোডে ওই ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই বিকাশ ব্যবসায়ী হলেন, উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম(৪৩)।

পুলিশ ও প্রত্যক্ষক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে টাকা গুছিয়ে ব্যাগে ভরে বাসার দিকে রওনা হচ্ছিলেন।এসময় আন্দারমানিক রোড থেকে দুইশত ফিট দুরে সাবেক সাউতব্রীজ স্কুলের সামনে পৌছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে সাত জনের একদল ছিনতাইকারী দল সাইফুল ইসলামকে লক্ষ্য করে ধারালো চাইনিজ কুড়াল ও দেশিও অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত সাইফুল ইসলামকে উদ্ধারে এগিয়ে আসলে ছিনতাইকারীরা তিনটি ককটেল ফুটিয়ে একটি প্রাইভেটকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে

যায়। পরে স্থানীয়রা সাইফুল ইসলামকে গুরুত্ব আহত অবস্থায় উপজেলা সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজে পাঠায়।এসময় সাইফুলের সাথে ব্যাগে থাকা নগদ ১০ লক্ষ টাকা,তিনটি এন্ড্রোয়েট ফোন ও সাতটি বাটন ফোন ছিনতাই করে দূবৃর্ত্তরা ।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শী চা দোকানদার শ্রী স্বপন সাহা জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছিলেন এ সময় পিছন থেকে পাঁচ সাত জন যুবক এসে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকার

ব্যাকটি ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসলে ছিনতাইকারীরা তিনটি দেশীয় ককটেল ফুটিয়ে একটি প্রাইভেটকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর ছোট ভাই শরিফ আহমেদ জানান রাত ১১ টার দিকে আমার ভাই বিকাশের দোকান বন্ধ করে বাসায় আসছিলেন এসময় ছিনতাই কারীরা আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে টাকা মোবাইল নিয়ে যায় ।এছাড়া এই স্থানটি এমনিতেই র্নিজন ।তবে প্রায় নেশাখোর ছেলে পেলে এখানে আড্ডা দেয় ।

 

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, একদল দুর্বৃত্ত বিকাশ ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষেক্ষআইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!