সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে কারখানার মালিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৭

কালিয়াকৈরে কারখানার মালিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৭

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানায় বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভে কারখানার মালিকের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী ।মালিক পক্ষের করা মামলায় শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ও যৌথ বাহিনী পরে শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন করা ।

গ্রেফতারকৃতরা হলেন নওগার পত্বীতলা উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে কাজল হোসেন(৩২),নয়ন বাবু(৩৫). কুড়িগ্রাম সদর এলাকার কুষ্ণপুর দুলালীপুর গ্রামের হায়দার আলীর ছেলে রাজিব মিযা(৪২),সিরারগজ্ঞের কাজিপুর উপজেলার নাটোয়ার পার গ্রামের সামাদ মিযার ছেলে রুবেল রানা (২৮),কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিলপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে আশরাফ আলী(৫৪),রংপুর জেলার কতোয়ালী উপজেলার ধাপকেল্লা বন্দও গ্রামের ইমদাদুল হকের ছেলে খাদেমুল ইসলাম,মুন্সিগজ্ঞ জেলার টুংগিবাড়ি উপজেলার দ্বিপাড়া গ্রামের মৃত আক্কাস আলী দেওয়ানের ছেলে শাহীন দেওয়ান(৫২) ।

পুলিশ সূত্র জানায় গত বৃহস্পতিবার সকালে দুই মাসের বকেয়া বেতন ও সেটেলম্যান্ট বোনাসের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দিনব্যপি বিক্ষোভ করে মাহমুদ জিন্সের শ্রমিকরা ।এদিকে সারাদিন সড়কে অবরোধ করে রাখায় আইন শৃঙ্খলা বাহিনী শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে নিতে অনেক বার চেষ্টা করেও ব্যর্থ হয় ।পরে বিকেল সাড়ে চারটার দিকে কারখানার মালিক পক্ষ শ্রমকিদের সাথে কথা বলতে চাইলে এসময় শ্রমিকরা তাদের উপর হামলা চালায় ।এতে আহত হয় কারখানার ডিএমডি রাফি মাহমুদ সহ আরো তিন কর্মকর্তা ।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।এ ঘটনাই ওই দিন রাতেই রাফির মাহমুদের ভাই আশফাক মাহমুদ বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা প্রায় ৫০০ শতাধিক শ্রমিককে আসামী করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন ।ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে ।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো: জুবায়ের জানান মাহমুদ জিন্সের ডিএমডিকে মারধরের ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!