
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে শ্রীপলতলী বরদল এলাকায় শনিবার বিকেলে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সঞ্চালনা করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান। আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন । অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতার উজ জামান , পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,গাজীপুর জেলার সহ সভাপতি মোখলেছুর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল,কালিয়াকৈর উপজেলার যুবদলের আহ্বায়ক তপন খান, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন,গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক কিরন মাহমুদ সহ বিভিন্ন সংগঠনে নেতাকর্মীরা।
projonmo21.com Popular bangla online newsportal