সর্বশেষ :
Home / সারাদেশ / কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান  বিমান গ্রেফতার

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান  বিমান গ্রেফতার

 

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে  রণচন্ডী ইউপির অবিলের বাজার থেকে  চেয়ারম্যান বিমান কে  গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

 

স্থানীয়রা জানায় রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও  ইউনিয়ন যুবলীগের  আহবায়ক মোকলেছুর রহমান বিমান (৪০) রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অবিলের বাজারে আসেন। এসময় রংপুর – জলঢাকা  সড়কে অবস্থান নেওয়া সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে মাইক্রোবাসে উঠিয়ে চলে যায় ।

 

এ সময় চেয়ারম্যান ও যুবলীগ নেতার সমর্থকরা ওই মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাংচুর করে।

 

এ ঘটনায়  ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

 

আহত পুলিশ সদস্যরা হল- এসআই আমিনুল, কনস্টেবল মনজুরুল, শরীফ ও সাজ্জাদ।

 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম ,বিষয়টি নিশ্চিত করে জানান

 

রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন  যুবলীগের আহবায়ক মোকলেছুর রহমান বিমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার  সময় তার নেতা কর্মীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাংচুর করে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!