সর্বশেষ :
;
Home / আইন আদালত / সাংবাদিক নিয়োগ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের কারাদন্ড

সাংবাদিক নিয়োগ প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা রাজধানীর পল্লবী থানায় দায়ের করা সাংবাদিক নিয়োগ প্রতারণা মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরসহ জয়যাত্রা টিভির চার র্কমর্কতা সহ পাঁচ জনকে দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আরো পাশাপাশি কারাদন্ড প্রাপ্তদের জন প্রতি দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।

সোমবার (২০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন। কারাদন্ড প্রাপ্ত অপর আসামিরা হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার।

রায় ঘোষণার সময় হেলেনা জাহাঙ্গীর ও হাজেরা খাতুন আদালতে উপস্থি’ত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর তিন জন আদালতে উপস্থি’ত ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর র্নিদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত।

এর আগে গত মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ সোমবার (২০ মার্চ) দিন ধার্য করেন।

উল্লেখ্য ২০২১ সালের ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন। মামলার বাদী তুহিন অভিযোগ করেন, জয়যাত্রা টিভির  স্থানীয় সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ভোলা জেলার আবদুর রহমান তুহিনের কাছ থেকে ৫৪ হাজার টাকা নেন হেলেনা। প্রতিবেদক হিসেবে আবদুর রহমান কয়েক মাস কাজ করলেও কোনও বেতন পাননি। অন্যদিকে তার কাছ থেকে প্রতিমাসে তিন হাজার টাকা নেয় টেলিভিশন কর্তৃপক্ষ বলে অভিযোগে উল্লেখ করেন।

তদন্তের শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলানা জাহাঙ্গীরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শাহিনুর ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ১৮ এপ্রিল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন দন্ডবিধি ৪২০/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।

রায়ের সময় বিচারক বলেন, এটা আইপিটিভি আসামিরা সবাই জানতো। তারা সাংবাদিকদের কাছে থেকে টাকা নিয়েছে। এখানে একই উদ্দেশ্য নিয়ে সমষ্টিগতভাবে অপরাধ করেছে। ৪২০ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;