নিজস্ব প্রতিবেদক:
আলোহা মেন্টাল অ্যারিথম্যাটিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের আফিফ মুহতাদি ওয়াফি চ্যাম্পিয়ন হয়েছেন। কানাডা, চীন, ভারত ও স্পেনসহ ১৮টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে এই সাফল্য বয়ে আফিফ মুহতাদি ওয়াফি।
গত ৩০ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অন্য দেশগুলোর মধ্যে অংশ নেয় ক্রোয়েশিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, গুয়েতামালা, ফিলিপাইন, পানামা, ইন্দোনেশিয়া, তাইওয়ান, কম্বোডিয়া, উজবেকিস্থান, মেক্সিকো ও স্বাগতিক মালয়েশিয়া।
শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে গণিতের সমাধানে পৌঁছাতে পারে, পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ থেকে সিনিয়র ও জুনিয়র পর্যায়ে মোট ১৪৭ জন প্রতিযোগী এতে অংশ নেয়। সারাবিশ্ব থেকে অংশ নেয় সাত শতাধিক। আফিফ মুহতাদি ওয়াফি জুনিয়র পর্যায়ে অংশ নিয়ে চ্যাম্পিয়নের পুরস্কার জিতে নিয়েছে। আফিফ আলোহা ঢাকার মোহাম্মদপুর ক্যাম্পাস থেকে বিজয়ী হয়ে অংশ নিয়েছে মর্যাদাকর এই প্রতিযোগিতায়। তিনি গত ফেব্রুয়ারী মাসে ঢাকায় আলোহা বাংলাদেশ কতৃক আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় গ্রান্ড চ্যাম্পিয়ন হয়েছিল।
আফিফ মুহতাদি ওয়াফি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের স্থায়ী বাসিন্দা ও ঢাকায় মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এন্ড কলেজে ২য় শ্রেণির ছাত্র। তার বাবা মো. শফি উদ্দিন একজন ওষুধ ব্যবসায়ী ও সাবেক সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব ছিলেন। মাতা আক্তার বেগম ডলি একজন গৃহিণী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহমুনসাঙ, আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর মিস. কিরণ মাতওয়ানি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মস্থিষ্কের মানোন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলোহা মেন্টাল অ্যারিথমেটিক। আমরা লক্ষ্য করছি প্রতি বছর শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোহার শিক্ষার্থীরা বড় হয়ে নানান মেধার স্বাক্ষর রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহমুনসাঙ বলেন, আমরা চাই পুরো পৃথিবী জুড়ে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তার সৃষ্টিশীল বিকাশ ঘটুক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এ মেধাবী মুখগুলো ভবিষ্যতে দেশের উন্নতিতে অংশগ্রহণ করুক।
২০০৬ সালের মার্চ থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা। আলোহা আইএসও সনদ প্রাপ্ত লার্নিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সাথে কাজ করে। ২০০৮ সাল থেকে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal