সর্বশেষ :
Home / খেলাধুলা / জলঢাকায় ইউনিয়ন  পর্যায়ে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জলঢাকায় ইউনিয়ন  পর্যায়ে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

(নীলফামারী জেলা প্রতিনিধি

 

 

নীলফামারীর  জলঢাকায় ইউনিয়ন  পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের রথবাজার মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কৈমারী ক্লাষ্টার আয়োজিত ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায গাবরোল ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সবুজবাগ সরকারী প্রাথমিক  বিদ্যালয়ে মধ্যে অনুস্ঠিত  হয়। উক্ত খেলায়  প্রথম আর্ধে গোল শুন্য থাকলেও দ্বিতীয় আর্ধে  ২  – ০ গোলে সবুজবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে  গাবরোল ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

 

উক্ত টুনার্মেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত  থেকে  পুরো খেলা উপভোগ করেন কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাদেকুল সিদ্দিক  সাদেক।

 

পরে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুস্ঠানে উপজেলা সহকারী শিক্ষা  অফিসার  হারুন অর রশিদের সভাপতিত্বে অনুস্ঠিত  পুরস্কার বিতরণী সভায়  বক্তব্য রাখেন টটুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  খায়রুন নেছা, বিন্যাকুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  হাবিবুর রহমান,গাবরোল ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুরা জামান চপলা, বালাপাড়া সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন প্রমুখ।

 

খেলা শেষে প্রধান অতিথি  কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাদেকুল সিদ্দিক  সাদেক চ্যাম্পিয়ন  ও রানার্স আপ  বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে  ট্রফি  ও  ব্যক্তিগত পুরস্কার বিতরন করেন।

 

উল্লেখ যে , কৈমারী  ইউনিয়নের  ৩৫ বিদ্যালয় অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!