সর্বশেষ :
Home / খেলাধুলা / কালিয়াকৈরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

কালিয়াকৈরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

 

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রবিবার(১৩ আগস্ট) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে  মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়েছে।
এ ফাইনাল খেলায় ছেলে গ্রুপ ফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে
কালিয়াকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
অপরদিকে মেয়ে গ্রুপ দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়- ২-১ গোলে
গোয়ালবাথান সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে বক্তৃতা করেন, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা.
শাহাবুদ্দিন আহসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,মৌচাক
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন,কালিয়াৈিকর পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শিক্ষা
অফিসার জাহেদা আখতার প্রমুখ। পরে ইউএনও বিজয়ী দলের মাঝে পুরস্কার ও কাপ
তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার সমাজ সেবা অফিসার মিজানুর রহমান সহ স্থানীয় এলাকাবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!