নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর এলাকায় শুক্রবার (২১ জুলাই ) বিকালে বেনুপুর চেয়ারম্যান বাড়ির আয়োজনে বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন হিজলতলী ক্লাব বনাম দক্ষিণ কবিরপুর উন্নয়ন যুব সংঘ । এসময় হিজলতলী ক্লাব ৫গোলে দক্ষিন কবিরপুর উন্নয়ন যুব সংঘ ক্লাবকে পড়াজিত করে বিজয়ী হয়।
্এ ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাম উদ্দিন। টুর্নামেন্টে উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলার আ’ লীগের সভাপতি মুরাদ কবির, উপস্থিত ছিলেন ঢালজোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিছুর রহমান, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব সিকদার, সফিপুর তানহা হেলথ কেয়ার হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মো কামরুল হাসান, ঢালজোড়া ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা ।
projonmo21.com Popular bangla online newsportal