সর্বশেষ :
;
Home / খেলাধুলা / কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনুর্ধ্ব ১৭ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিন, কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো.মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ থানা ওসি (অপারেশন) সাব্বির রহমান, নাগরী ইউপি চেয়ারম্যান মো.অলিউল ইসলাম, জামালপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় জামালপুর ইউনিয়ন ৪-১ গোলে নাগরী ইউনিয়নকে পরাজিত করেছে। জামালপুর ইউনিয়নের লোকনাথ চন্দ্র বর্মন, সাগর বর্মন, মো.রিয়াদ ও ইলিয়াস একটি করে গোল করেন। নাগরী ইউনিয়ন একাদশের একমাত্র গোলটি করেন মোহাম্মদ রিফাত।

সাতটি ইউনিয়ন ও একটি পৌর মোট আটটি দল নিয়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক অনুর্ধ্ব ১৭ এর টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;