সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / কালিগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৪ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৪ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃআসাদুজ্জামান নুর কালিগঞ্জ আর. আর.এন.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৪ ইং ব্যাচের মিলনমেলা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কালীগঞ্জের উলুখোলায় অবস্থিত কালব্ রিসোর্টে একত্রিত হয়ে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে সকল বন্ধু-বান্ধব একত্রিত হয়ে সারাদিন হৈ- হুল্লোড় ,গান, স্মৃতিচারণ, আড্ডার মধ্যে কাটিয়েছেন। উক্ত অনুষ্ঠানে ২০০৪ইং ব্যাচের প্রায় ৪০ জন বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য সজিব। কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আমির খন্দকার বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান সহ প্রকৌশলী, ডাক্তার, ব্যবসায়ী, সরকারি, কর্মকর্তা প্রমুখ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাজিদ শরিফ। উক্ত মিলন মেলায় সবার মতামতে সিদ্ধান্ত হয় যে সবাই অসহায় দরিদ্র সমাজের পিছিয়ে পড়া মানুষকে সম্মিলিতভাবে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে অনুষ্ঠান সমাপ্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!