সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / কালিয়াকৈরে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

কালিয়াকৈরে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ  গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বিদ্যালয় এর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বিষয়ক ১০ বিষয়ের উপর জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে এপ্রশিক্ষন শুরু হয়। ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধিক শিক্ষক-শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল মিলনায়তনে কালিয়াকৈর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, গুরুদয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শাজাহান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহিনুর আক্তার, সংগঠনের সদস্য সচিব এম তুষারী, মফিজুর রহমান মফিজ, নাজমুল হক,জহিরুল ইসলাম প্রমুখ। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দশটি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ সমন্বয় করছেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা ও একাডেমিক সুপারভাইজার শাহিনুর আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!