সর্বশেষ :
;
Home / খেলাধুলা / কালীগঞ্জে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

কালীগঞ্জে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

 

 

মোঃ আসাদুজ্জামান নুর, গাজীপুর :

 

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ। ক্রীড়াই শক্তি, হার জিত বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করাই বড় কথা।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌড়া আইডিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের আইনজীবী এড. মো. কাউছার শিকদার।

চৌড়া আইডিয়াল মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মো. মুনজুর হোসেন এর সার্বিক তত্বাবধানে ও কাজী তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন। বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ খাঁন (সামাউন), বোয়ালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুর্শিদুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খাঁন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আ. কাদির, বিশিষ্টি ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ইকবাল হোসেন শিকদার, মো. শহিদুল্লাহ, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির অর্থ বিষয়ক সম্পাদক মো. আকরাম হোসেন। পরিশেষে প্রধান অতিথি ক্রীড়ায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;