সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / সফিপুর মডেল স্কুলে দিনব্যাপি বইমেলা অনুষ্ঠিত

সফিপুর মডেল স্কুলে দিনব্যাপি বইমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রবনতা বাড়াতে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপি সফিপুর মডেল স্কুল বইমেলা ২০২৩ ।

বুধবার (৮ ফেংব্রুয়ারি ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া শেখ ঈশাদী রোড এলাকায় সফিপুর মডেল স্কুলে আয়োজিত দিনব্যাপি

বইমেলার শুভ উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক প্রদীপ কুমার বর্মন , এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রাথমিক শিক্ষক

সমিতির যুগ্ন সম্পাদক এস এম মিজারুর রহমান ।সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, আফজাল হেসেন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ,শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ ।

বইমেলায় আসা নবম শ্রেণীর শিক্ষার্থী রুমানা আক্তার সুমি বলেন বই মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে ।এখানে আমার পছন্দের লেখকের বই গুলো কিনতে পেড়েছি । তাছাড়া বইমেলায় জানা অজানা অনেক লেখকের বই আমরা সংগ্রহ করেছি । আমরা চাই প্রতি বছর এমন বইমেলার আয়োজন করাহোক ।বইমেলায় আসা চতুর্থ শ্রেনীর আরেক শিক্ষার্থী আরাফ জাহিন বলেন বইমেলায় এসে আমার অনেক ভালো

লাগছে । আমি নতুন নতুন গল্পের বই কিনেছি ।

দিনব্যাপি এই বইমেলা চলবে বিকাল পাঁচটা র্পযন্ত চলবে বলে জানান মেলার আয়োজকরা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!