সর্বশেষ :
Home / গণমাধ্যম / কালিয়াকৈরে “বাংলাদেশ প্রেস কাউন্সিল” আয়োজিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

কালিয়াকৈরে “বাংলাদেশ প্রেস কাউন্সিল” আয়োজিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

 

সেভেন্টি ওয়ান প্রেসক্লাব আয়োজিত গাজীপুরের কালিয়াকৈরে “ বাংলাদেশ প্রেস কাউন্সিল “ কর্তৃক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা ও অংশ গ্রহনকারী সংবাদকর্মীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য উৎপল কুমার সরকার ও কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়ন্ত্রক (সুপারিনটেনডেন্ট) শাখওয়াত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সাওার।

 

এ সময়  বিচারপতি নিজামুল হক নাসিম  সাংবাদিকতার নীতিমালা, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রেস কাউন্সিলের আইন ও সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কর্মশালায় এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সেমিনার শেষে সকল সাংবাদিকদের মাঝে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ ধারণাপএের বই, কলম ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!