সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের এই মাসে “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে নিয়ে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস । দিবসটি উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে সকালে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। মৌচাকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে এসে শেষ। এরপর স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী, আরো উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক তন্বয় মাহমুদ সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ। সংক্ষিপ্ত এক বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সব সময় তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তা পারাপারের সময় অবশ্যই সড়কের নির্দিষ্ট দিক চিহ্ন গুলো ও নিয়ম কানুন মেনে শিক্ষার্থীদের সড়ক পারাপার হতে হলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!