সর্বশেষ :
Home / সারাদেশ / রোগাক্রান্ত গরুর মাংস রাখায় আটক -২

রোগাক্রান্ত গরুর মাংস রাখায় আটক -২

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর।।

মেহেরপুরে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি এবং হোটেলে রাখার অভিযোগে মেহেরপুরের কলেজ মোড়ের ইয়ারুল হোটেলে এবং কসাই এর বাড়ি থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার করে মামলা দায়ের এবং হোটেল মালিক ইয়ারুল এবং তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করা হয়েছে।

 

২২ তারিখ মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ স্টেডিয়াম পাড়া সংলগ্ন পারভেজ কসাই এর বাড়িতে রোগাক্রান্ত গাভীর মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে উক্ত মাংস ইয়ারুল হোটেলে বিক্রি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ইয়ারুল হোটেল থেকে ৩২ কেজি মাংস জব্দ করা হয়। এসময় ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফিজকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আসামী পারভেজ কসাই পলাতক রয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দকৃত মাংস ধবংস করা হয়।

 

নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী, মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে পারভেজ কসাই,ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!