(মানিকগঞ্জ) প্রতিনিধি:
“গণমানুষের কণ্ঠস্বর হয়ে ৪ বছর” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের দৌলতপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মো. আমিনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহ আলম, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য এসকে রাসেল ও মো. কাউসার আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কালবেলার দৌলতপুর প্রতিনিধি মো. আব্দুল আল মামুন। তিনি বলেন, “কালবেলা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পত্রিকা নয়, কালবেলা গণমানুষের কণ্ঠস্বর। মাত্র ৪ বছরে বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও সত্য প্রকাশের মাধ্যমে কালবেলা দেশের মানুষের আস্থা অর্জন করেছে। এই অগ্রযাত্রায় দৌলতপুর প্রেসক্লাবের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি চিরকৃতজ্ঞ।”
পরে সকল সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal